ছয় কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেন ২ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য হয়ে হলটেড হয়েছে। কোম্পানিগুলো হলো জিলবাংলা সুগার, জিবিবি পাওয়ার, ক্রিস্টাল ইনসিওরেন্স, রবি আজিয়াটা, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও দেশবন্ধু পলিমার। জানা গেছে, আগের কার্যদিবসে জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬০ দশমিক ৩০ টাকা। লেনদেন শুরুর পর কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭৬ টাকা ৩০ পয়সা হলে এ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য ছিল। আগের কার্যদিবসে জিবিবি পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ দশমিক ১০ টাকা। গতকাল সোমবার কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১৭ দশমিক ৭০ টাকা হয়েছে। আগের কার্যদিবসে ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩ দশমিক ৩০ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৬০ টাকা হয়েছে। আগের দিন রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ দশমিক ৭০ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৩৫ দশমিক ৯০ টাকা হয়েছে।

আগের দিন গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৮ দশমিক ৪০ টাকা। গতকাল সোমবার ফান্ডটির প্রতি ইউনিটের দর শূন্য দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৯ দশমিক ২০ টাকা হয়েছে। আগের দিন দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ দশমিক ৬০ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১ দশমিক ৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ১২ দশমিক ৭০ টাকা।