নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে নিয়ামতপুরে রামাপাড়া তরুণ উন্নয়ন যুব সংঘের আয়োজনে রামাপাড়া মাঠে তিনদিন ব্যাপী আয়োজিত ফুটবল ফাইনালে নাটোরের এসএফসি ক্লাব ১-০ গোলে রামাপাড়া তরুণ উন্নয়ন যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ১৬ দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে। ফাইনালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, আদিবাসী সমন্বয় পরিষদের নেতা দয়াল রবিদাস।