স্পোর্টস ডেস্ক
গত দলবদলে ২৪৭ মিলিয়ন ইউরো খরচ করা ফ্র্যাংক ল্যাম্পার্ডকে যেন এবার ম্যানেজারীয় শিক্ষা দিলেন পেপ গার্দিওলা। রবিবার ঘরের মাঠে কোভিড জর্জরিত ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-৩ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করছে চেলসি। এই পরাজয়ে নাখোশ চেলসি বোর্ড ইতিমধ্যে ম্যানেজার ফ্র্যাংক ল্যাম্পার্ডের বিকল্প খোঁজা শুরু করেছে।
স্ট্যামফোর্ড ব্রিজে এডারসন-কাইল ওয়াকারদের অনুপস্থিতি একেবারেই অনুভব করতে দেয়নি সিটিজেনরা। ইকাই গুন্ডোগান, ফিল ফোডেন ও কেভিন ড্রি ব্রুইনার গোলে প্রথমার্ধের ৩৪ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। অতিরিক্ত সময়ে ক্যালাম হাডসন ওডোইয়ের সান্ত্বনাসূচক গোলটি শুধু হারের ব্যবধানই কমিয়ে আনে।