পেসার বিশ্ব ফার্নান্দোর ৫ উইকেটে জোহানেসবার্গ টেস্টে ৩০২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। তাতে দ্বিতীয় দিনের শুরুতে হাসিমুখেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে আবার চাপের মুখে সফরকারী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ রানে পিছিয়ে থেকে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৯২ রান। তিনটি উইকেটই পেসার লুঙ্গি এনগিডির। প্রতিরোধ গড়ে তুলতে ৫৮ রানে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও শূন্য রানে ব্যাট করছেন মিনোদ বানুকা। এর আগে রান পাহাড়ের লক্ষ্য নিয়েই দ্বিতীয় দিন শুরু করেছিল প্রোটিয়ারা। কিন্তু ডিন এলগার সেঞ্চুরি (১২১) ও রসি ভ্যান ডার ডুসেনের হাফসেঞ্চুরির (৬৭) পর দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যান। ১০১ রান দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট লাভ করেন বিশ্ব।