সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণা, নারীসহ গ্রেফতার ৪

ইত্তেফাক রিপোর্ট

সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। রবিবার সন্ধ্যায় সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা হলো—সিরাজগঞ্জ জেলার মশিউর রাহমান, কুড়িগ্রাম জেলার রবিউল ইসলাম রবি ও মোসলেম হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিন এবং বাতেনের স্ত্রী শাহারা বানু । র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি প্রতারক চক্র প্রজন্ম ফোর্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন নিরীহ মানুষকে বেশি বেতনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে দীর্ঘ দিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিল।