গাজীপুর জেলা আইনজীবী সমিতির পিঠা উত্সব

গাজীপুর প্রতিনিধি

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার সমিতি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা ও দায়রা জজ মমতাজ বেগম গতকাল সকালে পিঠা উত্সবের উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির উদ্দিন আহমাদ, সরকারি উকিল অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট নূরুল আমিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট আমানত হোসেন খান, অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। পিঠা উত্সবে দেশীয় নানান ধরনের পিঠা প্রদর্শন করা হয়।