কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী, শাক্তা, বাস্তা ও রোহিতপুরসহ চারটি ইউনিয়নে গতকাল ১২ হাজার অসহায় পরিবারকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার আহ্বায়ক শাহীন আহমেদ কম্বল বিতরণ করেছেন। আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া, শুভাঢ্যা, আগানগর ও কোন্ডা এলাকাবাসীদের ১৪ হাজার কম্বল বিতরণ করা হবে। সরকারিভাবে ১০ হাজার কম্বল ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে এবং শাহীন আহমেদ নিজ খরচে আরো ১৬ হাজার কম্বল কিনে শীতার্তদের মধ্যে বিতরণ করছেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে শাহীন আহমেদের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন, আব্দুল আলী, ইকবাল হোসেন, শাকুর হোসেন সাকু, মুজাম্মেল হক ও ফারুক চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।