আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খোলায় থানায় জিডি

আইনমন্ত্রী আনিসুল হক এমপির নিজস্ব কোনো ফেসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এবং অসত্ উদ্দেশ্য হাসিলের জন্য তার নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।

গতকাল সোমবার ঢাকার গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।