পাঁচবিবিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আশিব হোসেন (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী মানিক হোসেন (৩০) গুরুতর আহত হন। 

সোমবার বিকেলে উপজেলার শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিব হোসেন বগুড়ার শহরের মৃত গোলাম রব্বানীর ও আহত মানিক হোসেন  একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে আশ্বি ও মানিক মোটরসাইকেল যোগে তাদের মোটরসাইকেলের যন্ত্র নিতে হিলি বাজারে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামকস্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি। সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশিব হোসেন মারা যান। পরে আহত মানিক হোসেনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/কেকে