'সন্ত্রাস দমনে পুরোপুরি সফল নয় পাকিস্তান' 

পাকিস্তানি তালিবান এবং এর অঙ্গসংগঠনগুলো ২০২০ সালে ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চলে (ফাটা) পুনরায় সংঘবদ্ধ হওয়া অব্যাহত রেখেছে। এমনটি জানিয়েছে পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস)। 

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের নেওয়া জাতীয় পদক্ষেপ সন্ত্রাস মোকাবেলায় 'পুরোপুরি সফল' হয়নি।

পিআইপিএস তাদের রিপোর্টে জানিয়েছে, বিভিন্ন জঙ্গি, জাতীয়তাবাদী, বিদ্রোহী এবং সহিংস সাম্প্রদায়িক গোষ্ঠী পাকিস্তান জুড়ে  ১৪৬ টি হামলা চালিয়েছে।  এর মধ্যে তিনটি আত্মঘাতী হামলাও রয়েছে। 

তেহরিক- ই- তালিবান পাকিস্তান ( টিটিপি)  পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন। এর অঙ্গসংগঠন গুলো ২০২০ সালে পাকিস্তান  অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে রয়েছে। যা সংঘবদ্ধভাবে ৬৭ টি হামলা চালিয়েছে।  

ফাটা উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি আধা-স্বায়ত্তশাসিত  উপজাতীয় অঞ্চল ছিল, যা ২০১৮ সালে খাইবার পাকতুনের সঙ্গে যুক্ত হয়।  

রিপোর্টে আরো বলা হয়েছে, টিটিপি সফলভাবে তার কয়েকটি বিচ্ছিন্ন দল এবং কিছু জঙ্গি সংগঠন এবং কমান্ডারকে তার গোষ্ঠীতে নিয়ে এসেছে। জি নিউজ 

ইত্তেফাক/এসআর