প্রভাতী কুরিয়ারকে সবার ব্র্যান্ড বানাতে চান আশিক

>> জাহিদ হাসান

তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আশিকুর রহমান। তিনি ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান প্রভাতী কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর।

দেশে যখন ই-কমার্সের চলছে সুসময়, ঠিক এই ডিজিটাল বিপ্লবের সারথী হতে দেশজুড়ে সেবার ব্রত নিয়ে প্রভাতী কুরিয়ার এসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দেশের প্রতিটি অঞ্চলে ব্যবসায়ীর পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দিতে কাজ করে টিম প্রভাতী। প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘আমার স্বপ্ন—প্রভাতী হবে সবার ব্র্যান্ড। আগামীর বাংলাদেশে প্রচুর উদ্যোক্তা তৈরি হবেন, যারা মানুষের জীবনমানকে সহজতর করতে কাজ করবেন। এই যাত্রায় আমরা তাদের সঙ্গী হতে চাই।’

প্রভাতী কুরিয়ারের প্রধান কার্যালয় রাজধানীর তেজগাঁওয়ে। প্রতিষ্ঠানটির রয়েছে দক্ষ জনবল, যারা কুরিয়ার সার্ভিসে দীর্ঘদিন কাজ করেছেন। এরইমধ্যে গ্রাহকদের মাঝেও প্রভাতীর ভালো সাড়া মিলেছে।