এশিয়ার বর্ষসেরা যুব মার্কেটিয়ার তাজদীন

>> সাইফুল ইসলাম

মো. তাজদীন হাসান এশিয়া মার্কেটিং ফেডারেশন কর্তৃক বর্ষসেরা যুব মার্কেটিয়ার ক্যাটাগরির অধীনে ওয়াই ডব্লিউ এন মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ লাভ করেছেন। আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান কর্মসূচি ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাজদীনকে নিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট, ইয়াহু নিউজ, জি-এক্সপ্রেসসহ অনেক নামিদামি প্রতিষ্ঠান প্রতিবেদন প্রকাশ করেছে। তাজদীন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

তার গত কয়েক বছরের বিপণনের উদ্যোগ, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব নিউজ পেপারস এবং নিউজ পাবলিশার্স দর্শকদের এঙ্গেজমেন্ট, সামাজিক মিডিয়া এঙ্গেজমেন্ট, সমপ্রদায়গত সম্মেলন ইত্যাদির ওপর ভিত্তি করে তিনি পুরষ্কার পেয়েছেন। তিনি ‘মিশন সেভ বাংলাদেশ’ নামে একটি সামাজিক উদ্যোগের সহপ্রতিষ্ঠাতা। যে প্রতিষ্ঠানটি মহামারিকালে ০.২ মিলিয়ন ডলার সংগ্রহ করে এবং ০.১ মিলিয়নেরও বেশি লোককে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা করে। আর এ কারণে তাজদীন সমপ্রতি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ লাভ করেছেন।

 

 

০