বিনা শর্তে পাঠ্যবই বিতরণের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বেতন, সেশন ফি পরিশোধ সাপেক্ষে পাঠ্যবই বিতরণের প্রতিবাদে ও বিনা শর্তে বিতরণের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ জেলা শাখার ছাত্র ইউনিয়নের সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন—নওগাঁ পৌর শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পাপ্পু রবিদাস প্রমুখ।

বক্তরা লুটপাটকারীদের হাত থেকে শিক্ষা খাত বাঁচাতে বাজেটে সরকারিভাবে দ্রুত বেশি বরাদ্দ দিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।