পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় প্রথমবারের মতো ইটালিয়ান স্কোয়াশ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক অহিদুজ্জামান লিটন। এ ধরনের বিদেশি সবজি এ অঞ্চলে এবারই প্রথম চাষ করেছেন তিনি। এক বিঘা জমি থেকে উত্পাদন খরচ বাদে ন্যূনতম ১ লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন অহিদুজ্জামান। কৃষি বিভাগের পরামর্শে রাজবাড়ী এলাকা থেকে ইটালিয়ান হাইব্রিড এফ-১ জাতের স্কোয়াশ সবজির বীজ সংগ্রহ করে বাড়ির পাশে আগড়ঘাটা বন্ধকে জমি লিজ নিয়ে চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, স্কোয়াশ দেখতে অনেকটাই বাঙ্গির মতো। নভেম্বরের প্রথম দিকে এর চাষ করতে হয়। বেলে দোঁআশ মাটিতে উত্পাদন ভালো হয়।