পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরের হাসপাতাল ও ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা শহরের সিটি জেনারেল হাসপাতাল ও আইডিয়াল ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিটি জেনারেল হাসপাতালের লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক চালানো, অপারেশন থিয়েটারে পর্যাপ্ত আলো না থাকা, নার্সদের বসার জায়গা না থাকাসহ ছয়টি কারণে ৫ হাজার টাকা এবং আইডিয়াল ক্লিনিকের লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনায় ক্লিনিক চালানো, রোগীদের বসার ব্যবস্থা না থাকা, সার্বক্ষণিক এক জন চিকিত্সক না থাকা, অদক্ষ নার্স দিয়ে ক্লিনিক চালানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।