পুঠিয়ায় স্ত্রী ও শিশুকে হত্যা, আটক ১

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

পুঠিয়ায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকন্যাকে হত্যার পর রাজধানী ঢাকার গাবতলীতে চলে আসেন মো. ফিরোজ নামের এক ব্যক্তি। দারুস সালাম থানার সহযোগিতায় গাবতলী এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। জানা গেছে, পুঠিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালহাটী গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে স্ত্রী পলি বেগম (২৩) ও তার শিশুকন্যা ফারিয়া (পাঁচ মাস) খুন হয়। নিহতের পরিবার ও পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, ফিরোজ মণ্ডল অটোরিকশাচালক। স্ত্রী ও কন্যাকে হত্যা করে ঢাকার উদ্দেশে পালিয়ে যায়। খবর পেয়ে পুঠিয়া থানাপুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুঠিয়া থানার ওসি খালেদুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।