রাউজানে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অবৈধ ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে বেলা ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার ওয়াহেদরখীলের মেসার্স মামুন ব্রিকস ইন্ডাস্ট্রি, মেসার্স রুস্তম শাহ (র:) ব্রিকস ইন্ডাস্ট্রি, মেসার্স মক্কা ব্রিকস ইন্ডাস্ট্রিকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা ও ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার মেসার্স পায়রা ব্রিকস ও মেসার্স মামুন ব্রিকস ইন্ডাস্ট্রির ১২০ ফুট চিমনী ছিদ্র করে চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটাগুলোতে প্রায় ২০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।