চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল পৌর শহরে মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং পরিবেশনের দায়ে মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও আল-আমিন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার সহকারী পরিচালক মো. কাওসার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মো. কাওসার মিয়া জানান, এ অভিযান অব্যাহত থাকবে।