ব্যাটিং কোচ আসছেন কাল

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস টাইগারদের সম্ভাব্য ব্যাটিং কোচ। আগামীকাল (৭ জানুয়ারি) বাংলাদেশে আসছেন ৪৫ বছর বয়সি লুইস। গতকাল বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, কথাবার্তা অনেকটাই পাকা হলেও বিসিবির সঙ্গে চুক্তি হয়নি লুইসের। কাল ঢাকায় এসে বিসিবির কর্তাদের কাছে সাক্ষাত্কার দেওয়ার পাশাপাশি চুক্তিটাও করতে পারেন তিনি। তেমনটা হলে উইন্ডিজ সিরিজেই দায়িত্ব নেবেন এবং বাংলাদেশের ড্রেসিংরুমে দেখা যাবে লুইসকে।