ক্রিকেটারদের করোনা পরীক্ষা ৭ ও ৯ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন। ঢাকায় এসে ট্রেনার নিক লি ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করেছেন। গতকাল যেমন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন। ট্রেনারের সঙ্গে রানিং করেছেন, পরে নকিং করেছেন তিনি। আগামী ৭ ও ৯ জানুয়ারি ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে।