ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির বা ৩১ দশমিক ৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ক্রিস্টাল ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আগের দিন গত সোমবার ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৫২ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রীডের ৯ দশমিক ৮৫ শতাংশ, রবি আজিয়াটার ৯ দশমিক ৭৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৬০ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৩৯ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭ দশমিক ৬৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৭ দশমিক ৩১ শতাংশ, রূপালী ব্যাংকের ৭ দশমিক ২১ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৭ দশমিক ২০ শতাংশ এবং একটিভ ফাইনের শেয়ার দর ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।