ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৭টির বা ৫৪ দশমিক ৭২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে শাইনপুকুর সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সোমবার শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৩১ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৯ দশমিক ৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯ দশমিক ৪৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ২৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮ দশমিক ২৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮ দশমিক ২১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮ দশমিক ১৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ৮ দশমিক ১৬ শতাংশ কমেছে।