রোটারির সাবেক গভর্নর প্রফেসর জালালের ইন্তেকাল

রোটারির সাবেক গভর্নর প্রফেসর জালাল ইউ আহমেদ (৮১) গত সোমবার বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ১৯৯১-৯২ সেশনে রোটারির বাংলাদেশের গভর্নর ছিলেন। তার জানাজা জোহরের নামাজের পর নাখালপাড়া বায়তুল মামুর মসজিদে অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর গোরস্থানে তার লাশ দাফন করা হয়। রোটারির গভর্নর এম রুবাইয়াত হোসেন, গভর্নর নির্বাচিত ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এবং সাবেক গভর্নর ও রোটারি নেতৃবৃন্দ তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুই ছেলে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।