সিলেট অফিস
আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক পদে শিপন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আব্দুল মতিন, সহসাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ, নির্বাহী সদস্য পদে এফ এম আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, সিতু সূত্রধর, কয়েছ মিয়া, জয়নাল আবেদীন, রনিক পাল ও নূরুল ইসলাম রাফি নির্বাচিত হয়েছেন। বিকাল ৪টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ প্রমুখ।