পণ্ডিত নিরোদ আচার্য
চট্টগ্রামের ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক লায়ন ডা. বরুণ কুমার আচার্যের পিতা জ্যোতিষ ভাস্কর পণ্ডিতপ্রবর নিরোদ বরণ আচার্যের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এই উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে—সমাধি মঠে পুষ্পস্তবক অর্পণ, মঙ্গলদ্বীপ প্রজ্বালন, বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিত্সা ও ওষুধ বিতরণ, আলোচনাসভা। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক অধ্যক্ষ ডা. অর্চনা রানী আচার্য ও নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রূপনা রানী আচার্য।