চতুর্থ ধাপে ৫৬ পৌরসভার সঙ্গে আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায়ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এই পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১৪ জানুয়ারি।
গত রবিবার সন্ধ্যায় চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে কমিশন।