সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী নির্যাতন বন্ধ করা, নারীর মর্যাদা প্রতিষ্ঠা করার ডাক দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-মৌলবাদ রুখে দাঁড়ান, নারীমুক্তির আন্দোলনকে বেগবান করার আহ্বানও করা হয়।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সব নেতাকর্মী, নারী সমাজসহ দেশবাসীকে বিপ্লবী শুভেচ্ছা জানান। সমাজে নারীর মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করতে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার লক্ষে?্য ১৯৮৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নারী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আত্মপ্রকাশ ঘটে।