গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মো. সাহেব আলী মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া শাহ্ হামিদুর রহমান (সিনিয়র সহসভাপতি, মো. রুহুল আমিন সহসভাপতি, মো. সেলিম সহ-সাধারণ সম্পাদক, খাবিরু আহমেদ সাংগঠনিক সম্পাদক, মো. ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক, মো. মোশারফ হোসেন মমিন প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মো. মিলন খান সদস্য পদে নির্বাচিত হয়েছেন। মো. শাহাজাহান ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।—প্রেস বিজ্ঞপ্তি