উইচ্যাট পে-সহ বেশকিছু চীনা অ্যাপে ট্রাম্পের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে চীনের বিরুদ্ধে আরো একটি সিদ্ধান্ত কার্যকর করে গেছেন। গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) চীনা অ্যাপ উইচ্যাট পে, আলিপে-সহ বেশ কিছু অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে দাবি করা হয়, এসব অ্যাপ বিভিন্ন চীনা কোম্পানির প্রস্তুতকৃত। তারা এই অ্যাপগুলো ব্যবহার করে বেইজিং সরকারকে মার্কিন নাগরিকদের তথ্য সরবরাহ করে আসছে। সেসব কার্যক্রম বন্ধেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, আগামী ৪৫ কার্যকদিবসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। 

এর আগে, চীনা অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

ইত্তেফাক/টিআর