ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নারীদের কৃতিত্ব তুলে ধরতে 'জাসনে-ই-পারভেজ-নিশান' নামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ইএলএফএ ইন্টারন্যাশনাল এবং উত্তরাঞ্চল রেলওয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
শ্রীনগরের বিখ্যাত শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (এসকেআইসিসি) এটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের আয়োজক মেহরান খান বলেন, জাসনে-ই-পারভেজ-নিশান নামে আমরা একটি এক্সক্লুসিভ অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে জম্মু ও কাশ্মীরে বসবাসরত নারীদের নেতৃত্বের বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানে আমরা সামাজিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-কলা এবং উদ্যোক্তা বিভাগে সেরা নারীদের ৮টি পুরষ্কার প্রদান করেছি।
ইত্তেফাক/টিআর