শীতকালের জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফোটে। পুরো শীত জুড়ে ডালিয়া ফুল থাকে। ডালিয়া ফুলের পাপড়ির সুন্দর ও অসাধারণ বিন্যাস ফুলটিকে অন্যদের থেকে আলাদা করেছে। ডালিয়া ফুল বিভিন্ন রঙের হয়—যেমন লাল, সাদা, কমলা, বেগুনি, হলুদ, গাঢ় গোলাপি ইত্যাদি। গাছে ফুল ফোটে ১৫ থেকে ১৬টি। সাধারণত ফুল সতেজ থাকে ৭ থেকে ৮ দিন পর্যন্ত।
ডালিয়া ফুলের জাত বা শ্রেণি—কোলারেট ডালিয়া, সিঙ্গল ফ্লাওয়ার্ড ডালিয়া, অ্যানিমোল ফ্লাওয়ার্ড ডালিয়া, পমপন ডালিয়া, ক্যাকটাস ডালিয়া, ফর্মাল ডেকরেটিভ ডালিয়া, ইন ফর্মাল ডেকরেটিভ ডালিয়াবল ডালিয়া, ডবল শো ফ্যান্সি, রয়্যাল হোয়াইন, ভ্যারাইটি গার্ল, পিত্তনী ফ্লাওয়ার্ড, স্টার ফ্লাওয়ার্ড ডালিয়া ইত্যাদি। দোআঁশ ও বালিযুক্ত দোআঁশ মাটিতে ডালিয়া গাছ ভালো হয়। টবে ডালিয়া ফোটাতে চাইলে টব হতে হবে ৯ ইঞ্চি বা ২৪ সেন্টিমিটার ব্যাসার্ধের। রোদ পায় এমন জায়গায় টব রাখতে হবে। কচি চারা লাগানোর এক মাস আগে তৈরি করতে হবে টবের মাটি।
মাহাথির মোবারক