আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
কনকনে শীত উপেক্ষা করে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আগাম ইরি-বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কেউ বীজতলা থেকে চারা সংগ্রহ করে রাখছেন, কেউ জমি প্রস্তুত করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চালের উত্পাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৫০ টন। এর মধ্যে ৪৫০ হেক্টর জমিতে আগাম বোরো আবাদ করেছেন চাষিরা।