ঈশ্বরদীতে হেলমেট ব্যবহার নিশ্চিতে অভিযান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নিশ্চিত করতে ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অভিযান চলাকালে ৪ জানুয়ারি থেকে গত তিন দিনে ৪২৬টি মামলা দায়ের ছাড়াও বুধবার থেকে হেলমেট ব্যবহার না করলে দ্বিগুণ জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই নাজমুল ইসলাম। ঈশ্বরদী ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই নাজমুল ইসলাম সাঁড়াশি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ জানুয়ারি পাবনা জেলায় নতুন পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম যোগদানের পরদিন ২ জানুয়ারি মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, ড্রাইভিং ও গাড়ির বৈধ কাগজপত্র নিশ্চিতের জন্য অভিযান পরিচালনার নির্দেশ দেন। নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে। তিন দিনে ৪২৬টি মামলার কথা জানিয়ে তিনি বলেন, যারা তাত্ক্ষণিকভাবে হেলমেট কিনেছেন তাদের সাধারণ ক্ষমা করা হচ্ছে।