চাটমোহর (পাবনা) সংবাদদাতা
আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর কদমগাছী দিয়ার মাঠের একটি সরিষাখেত থেকে বুধবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকরাম আলী(৩৫)। তিনি পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে। আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাইসেন্সবিহীন মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।