রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীতে বুধবার আটটি ইটভাটাকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদারত। নিয়মনীতি অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস এ জরিমানা করেন।
উপজেলার যাদুরচর এডি ব্রিকস জন্তির কান্দা, ডিজিএল কোনাচিপাড়া, এসএস সায়দাবাদ, আরএমজি সায়দাবাদ, এসকেবি ব্রিকস-১ উত্তরপাড়া, এসকেবি ব্রিকস-২ ঝগড়ারচর ও এসবি ঝগড়ারচর ইটভাটাকে ঐ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, ইট ভাটাগুলোকে আইনি বিধান মতে জরিমানা করা হয়েছে ।