মার্সেল ফ্রিজের সিজন-৯ ঘোষণা

ডিজিটাল ক্যাম্পেইন

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল সারা দেশে শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯’। এর আওতায় ক্রেতাদের জন্য ‘প্রতি ঘণ্টায় টিভি ফ্রি’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সিজন-৯-এ মার্সেল ফ্রিজ কিম্বা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা প্রতি ঘণ্টায় টিভি ফ্রি পেতে পারেন। এছাড়া থাকছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ২ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে এ সুবিধা।  সম্প্রতি রাজধানীর মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯’ চালুর ঘোষণা দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম আশরাফুল আলম ও তাহমিনা আফরোজ তান্না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, সিজন-৯-এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যে কোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। —প্রেস বিজ্ঞপ্তি