এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে ‘ডিলার ফাইন্যান্স অ্যাগ্রিমেন্ট’ সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এনার্জিপ্যাকের ডিলারদের কিছু শর্ত সাপেক্ষে বন্ধকবিহীন ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হবে। চুক্তি সই করেন এনার্জিপ্যাকের সিওও আহমেদ এস সারোয়ার এবং ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ বাজারে ব্যাংকের ১৬৮তম শাখা ও নেত্রকোনার মোহনগঞ্জে ৬৩তম উপশাখা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, বিসি অ্যান্ড জিবিডির প্রধান আব্দুল মোতালেব, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন