আবদুল কাদির মোল্লাকে ‘শিক্ষাবন্ধু’ খেতাব প্রদান

শিল্প উদ্যোক্তা ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লাকে ‘শিক্ষাবন্ধু’ খেতাব প্রদান করা হয়। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে গতকাল এই খেতাব প্রদান করে। শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাওরান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে খেতাব প্রদান করা হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে আবদুল কাদির মোল্লাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক হস্তান্তরের মাধ্যমে শিক্ষাবন্ধু খেতাব ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ড. এস এম মোর্শেদ, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি