প্রথম বর্ষ অনার্স বিশেষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রথম বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন।  ফর্ম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nubd.info/honours- থেকে পাওয়া যাবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেখ শাজাহান তালুকদার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের পুকুর পাড় গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও নিকলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ শাজাহান তালুকদার (৭০) গতকাল বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পশ্চিম কবর স্থানে দাফন করা হবে।

কর্নেল (অব.) আবুল কাসেম

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আবুল কাসেম গত মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি..রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।  মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে ডেন্টাল সার্জনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সেনাবাহিনীতে লেফটেনেন্ট হিসেবে যোগদান করেন। গতকাল বুধবার ঢাকা সিএমএইচ মসজিদ ও শুক্রাবাদ মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল আজিজ শিকদার

বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ শিকদার (৭২) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।