এনামুল হক চৌধুরী
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২নং কাশিরাম বেলপুকুর ইফপির চারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক চৌধুরী (৬৮) গত মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
দেওয়ান কাঞ্চন খান
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান কাঞ্চন খান (৬৬) গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ও নিজ গ্রাম মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান শোক প্রকাশ করেন।