সিলেটের করোনার সঙ্গে ইউরোপের করোনার ১০টি জিনের মিল পাওয়া গেছে

শাবির আরটি-পিসিআর ল্যাব থেকে সংগৃহীত করোনা ভাইরাসের জিন বিন্যাসের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের করোনার ১০টি জিন বিন্যাসের মিল পাওয়া গেছে। শাবির ল্যাবের কিছু করোনা ভাইরাসের জিন বিন্যাসের তথ্য গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাবেইজে (GISAID) জমা দেওয়ার পর গত ৩১ ডিসেম্বর প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকের এ প্রতিনিধিকে এ তথ্য জানান শাহজালাল বিজ্ঞান ও শাবিতে করোনা পরীক্ষা কার্যক্রমের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।

করোনা ভাইরাসের এই ১০টি জিন বিন্যাসের সঙ্গে ইউরোপের দেশ ইংল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, রাশিয়া এবং আমেরিকা ও ভারতে প্রাপ্ত করোনা ভাইরাসের জিন বিন্যাসের মিল পাওয়া যায়। ড. মো. শামসুল হক প্রধান আরো বলেন, বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ধরন জানতে ও ভ্যাকসিন তৈরির অধিকতর ও গবেষণায় কাজে লাগতে পারে এসব তথ্য।