আরো আট চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগে আরো আটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই আট অ্যাপের মধ্যে চীনা অ্যাপ ‘উইচ্যাট পে’ রয়েছে। আদেশে বলা হয়েছে, চীন নির্মিত বা নিয়ন্ত্রিত এ অ্যাপগুলোর বিস্তৃত পরিসরের কারণে সৃষ্ট রাষ্ট্রীয় জরুরি অবস্থা সামাল দিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ এগুলো মার্কিন নিরাপত্তা, বৈদেশিক নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। গতবারের মতো এবারের নির্বাহী আদেশেও উল্লেখ করা হয়েছে, চীনা নির্মিত অ্যাপ ও সফটওয়্যার মার্কিন ব্যবহারকারীদের ব্যাপক পরিমাণ তথ্য সংগ্রহ করে। —রয়টার্স