করোনার উত্স সন্ধানে হুর বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি দেয়নি চীন

করোনা ভাইরাসের উত্স জানতে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি দেয়নি চীন। গত বছর চীনের উহান থেকে ছড়িয়েছিল করোনা ভাইরাস। তারপর তা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। কিন্তু কীভাবে, কোথা থেকে সেই ভাইরাস প্রথম ছড়িয়েছিল, কোনো প্রাণী থেকে ছড়িয়েছিল কি না সেইসব তদন্ত করে দেখতে জানুয়ারির শুরু থেকেই ১০ জনের একটি বিশেষজ্ঞ দলের চীনে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে দলের দুই সদস্য চীনের উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু বেইজিং তাদের ঢুকতে দেয়নি বলে জানিয়েছে ডব্লিউএইচও। এ নিয়ে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে ডব্লিউএইচও’র প্রধান গেব্রেসিয়াস বলেন, আজ (বুধবার) আমরা জানতে পেরেছি যে, চীনের কর্মকর্তারা বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি দেয়নি। আমরা দেশটির সঙ্গে যোগাযোগ করে বলেছি, এই মিশন ডব্লিউএইচও’র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।—বিবিসি