করোনা সংক্রমণ এড়াতে কুইবেকে কারফিউ

করোনার সংক্রমণ এড়াতে প্রথমবারের মতো কারফিউ জারির নির্দেশ দিয়েছেন কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লিগাল্ট। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের লাগাম টেনে ধরতে নতুন লকডাউন পদক্ষেপের অংশ হিসেবে বুধবার তিনি এ আদেশ দেন।

এক সংবাদ সম্মেলনে লিগাল্ট বলেন, কুইবেক প্রদেশে শনিবার থেকে নতুন এ লকডাউন এবং রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে। আমরা এসব পদক্ষেপ কার্যকর করতে পুলিশকে বলে দিয়েছি। যারা এ আইন ভঙ্গ করবে তাদের সর্বোচ্চ ৬ হাজার কানাডিয় ডলার জরিমানার মুখে পড়তে হবে।

জানা যায়, একশ’ বছর আগে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু’র পর থেকে কানাডায় আর এ ধরনের কারফিউ জারির নির্দেশ দেয়া হয়নি।

ইত্তেফাক/জেডএইচডি