বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা। স্বামী বিরাট কোহলির সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি বিনা অনুমতিতে তোলা হয়েছে। তাতেই ক্ষিপ্ত তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে অনুশকা লিখেছেন, ‘বারবার বলা সত্ত্বেও এই ফটোগ্রাফার এবং পাবলিকেশন আমাদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করে চলেছে। এখনই বন্ধ করুন এসব!’
নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন আনুশকা-বিরাট। গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। তারপর অবশ্য বাড়িতে বসে থাকেননি অনুশকা। স্বামী বিরাটকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের আইপিএলের আসরে। অস্ট্রেলিয়া সফরে অবশ্য অনুশকাকে নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাইয়ে ছিলেন আনুশকা।
আর কয়েকদিনের মধ্যেই বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি-অনুশকা শর্মা। জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্কা-বিরাট সুখবর দিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যায়। তার আগেই এবার স্ত্রীকে নিয়ে ক্লিনিকে হাজির হন বিরাট কোহলি।
ইত্তেফাক/বিএএফ