ভাবখানা তাঁর ভেজা বেড়াল
চুপটি মেরে থাকেন
সকল কাজে জট লাগিয়ে
চেঁচিয়ে লোক ডাকেন।
গাছের গোড়া কেটে তিনি
ঢালেন মাথায় পানি
এই নিয়ে তাই সবখানে যে
হচ্ছে কানাকানি।
তবুও তাঁর হয় না তো হুঁশ
ধরেন ঘুমের ভান
গোড়ায় গলদ রেখে কাজের
চান যে পরিত্রাণ।
ভাবখানা তাঁর ভেজা বেড়াল
চুপটি মেরে থাকেন
সকল কাজে জট লাগিয়ে
চেঁচিয়ে লোক ডাকেন।
গাছের গোড়া কেটে তিনি
ঢালেন মাথায় পানি
এই নিয়ে তাই সবখানে যে
হচ্ছে কানাকানি।
তবুও তাঁর হয় না তো হুঁশ
ধরেন ঘুমের ভান
গোড়ায় গলদ রেখে কাজের
চান যে পরিত্রাণ।