শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৩তম সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ সাহিদ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মো. হারুন মিয়া ও মো. আব্দুল বারেক পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি