সালথায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

সালথায় বৃহস্পতিবার সকালে গ্রাম্য দলাদলি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পাঁচটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে গিয়ে ১৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও দুটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় ছয় জন পুলিশ সদস্য আহত হয়। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঐ এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।