হাজীগঞ্জে বুধবার সন্ধ্যায় আনিকা মিম নামের এক বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। হাজীগঞ্জ পশ্চিম বাজারের পৌর বিপণিবিতান মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। মার্কেটের সাধারণ সম্পাদক মানিক পাটওয়ারী জানান, ঐদিন আনিকা মিম মার্কেটের ব্যবসায়ী সোহেলের বিকাশের দোকানে ৭৫ হাজার টাকা বিকাশ করার জন্য আসে। এ সময় দোকানদার ৭৫ হাজার টাকা ক্যাশ দেওয়ার জন্য বললে মিম বলে, আমার কাছে ক্যাশ আছে আপনি বিকাশ করেন। দোকানের মালিক তিন বারে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা পাঠান। এরপর টাকা চাইলে সে টাকা নেই বলে জানায়। পরে মার্কেট কমিটির পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ঐ নারী তার সঠিক পরিচয় দিচ্ছেন না। ধারণা করা হচ্ছে—তিনি প্রতারক দলের সদস্য।