নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বৃহস্পতিবার বরিশালে পৃথক মানববন্ধন করেছে বিএনপি এবং সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আ. ছালাম রাঢ়ি, সহসভাপতি এস এম মোখলেচুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম প্রমুখ। অন্যদিকে একই দাবিতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আউয়ালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, আখতারুজ্জামান সাব্বির প্রমুখ।